মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে হ্যান্ডকাফসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল সর্মথকরা

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৬ ১৩:০৪:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটের জৈন্তাপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।


সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজার থেকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।


স্থানীয় সূত্রে জানা গেছে, আটকের পর পুলিশ তাকে নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের করিচেরপুল সংলগ্ন এলাকায় পৌঁছালে তার অনুসারীরা পুলিশের গাড়ির গতিরোধ করেন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এসময় পুলিশের ভ্যান ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী জাবের সাদেক বলেন, ‘হরিপুর এলাকায় একজন আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ভ্যান ভাঙচুর ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং প্রকৃত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স