সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সিলেটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেলো শাহরিয়ার বার্ডস এভিয়ারি

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৯:১৫:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

সিলেটে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেয়েছে শাহরিয়ার বার্ডস এভিয়ারি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সম্মানী শাহরিয়ার বার্ডস এভিয়ারির স্বত্তাধিকারী শাহরিয়ার শিশিরের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সিলেট সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে গৃহপালিত পবাদি পশু, পাখি ও উৎপাদিত প্রাণিজপণ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে উদ্বোধন করা হয় দিনব্যাপী এই প্রদর্শনীর। দিনব্যাপী এই প্রদর্শনীতে সিলেটের খামারীরা তাদের পালিত বিভিন্ন প্রাণি প্রদর্শন করেন। প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন ধরণের দেশী ও বিদেশী পশু-পাখি প্রদর্শিত হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স