সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

টাইমস্কেল বাস্তবায়নের জন্য সিলেটে শিক্ষকদের অবস্থান কর্মসূচী

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৯:০২:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষকদের সিলেট বিভাগীয় উপ-পরিচালক অফিস প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। ৯.৩.২০১৪ হতে ১৪.১২.২০১৫ পর্যন্ত বকেয়া টাইমস্কেল আদায়ের লক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সারাদেশের ৮টি বিভাগে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এর অংশ হিসেবে সিলেট বিভাগে চার জেলার নেতৃবৃন্দ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, আব্দুল কাইয়ুম, জহর তরফদার, মো. আবুল খায়ের, আহম গোলাম রব হাসনু, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, তহুর আহমেদ, আবুল কাশেম, ফখরুল ইসলাম, মো নূরুজ্জামান, আনোয়ার হোসেন, পূরবী রায়, তভা রানী দাশ, এলিজা বেগম ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন বিপ্লব পুরকায়স্থ ও সার্বিক সহযোগিতায় ছিলেন সঞ্জয় কুমার দাস। এ অবস্থান কর্মসূচী প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স