মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) কর্মসূচিতে ছিল দুপুরে হযরত শাহজালাল (রহ:)’র মাজারস্থ ওসমানীর কবর জিয়ারত, তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং বিকালে সংগঠনের কার্যালয়ে “ওসমানীর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবীর ওসমানীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী।
মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, এম.এ জলিল, সাবেক মেম্বার ঈর্শাদ আলী, শওকত আলী প্রমুখ।




প্রতিদিন ডেস্ক



