বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৭:৪১:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সশস্ত্রবাহিনীর কমান্ডার ইন চীফ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১৬ ফেব্রুয়ারি) বুধবার সকালে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, সিলেট বিভাগের উদ্যোগে হযরত শাহজালাল (র:) এর মাজার সংলগ্ন কবরস্থানে বঙ্গবীর ওসমানীর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, সিলেট বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, এডভোকেট কুতুব উদ্দিন আহমদ, সেবুল আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স