বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বঙ্গবীর ওসমানীর সমাধিতে সেনাবাহিনীসহ বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৫:৫৯:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

পরম শ্রদ্ধায় পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরের হযরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে এ এ জি ওসমানীর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে সেনাবাহিনী, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সংগঠন।তারা রণাঙ্গণের এই প্রয়াত মহান নেতার কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক এবং কমান্ড্যান্ট এসআইএন্ডটি মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী যথাযথ সামরিক মর্যাদায় ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে।

অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।ঐ সময় সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এছাড়া ওসমানী স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স