বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উদ্বোধন

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ০৪:৫৪:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উদ্বোধন করা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন সংলগ্ন এই ওয়ার্কশপে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ইউনিভার্সেল টেস্টিং মেসিন (ইউটিএম), ট্রাই এক্সিয়াল মেসিন, ওপেন চ‍্যানেল ফ্লুম এবং হাইড্রোলিক বেঞ্চসহ অন্যান্য যন্ত্রপাতি রয়েছে।

আরও উল্লেখ্য যে, ওয়ার্কশপের ম‍্যাজনিং ফ্লুোরে একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং একটি ল‍্যাব ক্লাস রয়েছে যা গবেষণা ও পেশাগত পাঠদানে বিশেষ অবদান রাখবে।

সোমবার এ ওয়ার্কশপ উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

তাছাড়া ঐদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে স্থাপিত; লিফ্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স