বাংলাদেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ছিলেন আমাদের জাতিয় ইতিহাসের অবিস্মরণীয় নাম, এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি শুধু একজন সফল সেনানায়কই ছিলেন না, সেই সাথে তিনি ছিলেন আজীবন বিশুদ্ধ গণতন্ত্রী, নিখাদ দেশপ্রেমিক, নীতি ও আদর্শের প্রতি অবিচল একজন মেধাবী রাজনীতিবিদ।
তাঁর অণুকরণীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করলে দেশ ও জাতি উপকৃত হবে নিঃসন্ধেহে। বঙ্গবীর ওমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ ভিষণ সিলেট এর সভাকক্ষে বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল গ্লোবাল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য-সচিব ও বঙ্গবীর জেনারেল ওসামনী গ্লোবাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান, বিশিষ্ট সাংবদিক-লেখক-গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম-সচিব, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহঃ শমসের আলী।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক-লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতি ও সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বঙ্গবীর মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকে’র যুগ্ম আহবায়ক ও সাপ্তাহিক বাংলা পোস্ট লন্ডন এর প্রতিষ্ঠাতা ডিরেক্টর শেখ মফিজুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধরী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা কার্যালয়ের সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মাহবুুবুজ্জামান চৌধুরী ও বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল গ্লোবাল ফাউন্ডেশন এর কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, লেখক-কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি নামজুল আনসারী, কবি বাসিত ইবনে হাবীব, কবি এহসান আহমদ. কবি আহমেদ বকুল, সমাজসেবী ও শালিশ ব্যক্তিত্ব সৈয়দ আহমদ আলী, যুবসংগঠক আফিকুর রহমান আফিক, কয়েস আহমদ সাগর, আমীন তাহমীদ, মুহাম্মদ আতাউর রহমান, সাংবাদিক এম ইজাজুল হক, চৌধুরী সামিউর রহমান সায়েম, নাজমুস সাকিব, আহমেদ হোসেন রোমিও, মুহাম্মদ ইমরান উদ্দিন, রশিদ আহমদ মোঃ রুবেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং আলোচনা সভা শেষে মরহুম ওসমানীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সিলেট নগরীর রায়নগর- সোনারপাড়াস্থ জামিআ দার আল-ফালাহ এর প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ।




প্রতিদিন ডেস্ক



