সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ফারুক আহমদের পিতার মৃত্যুতে জেলা আ.লীগের শোক

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ১০:১৫:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমদের পিতা কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী লালারগাঁও নিবাসী ইসহাক মিয়া আজ সন্ধ্যা ৬:১০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স