বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ফারুক আহমদের পিতা ও কালামের মায়ের মৃত্যুতে এমপি হাবিবের শোক

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৯:৩১:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদের পিতা  হাজী ইসহাক মিয়া ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালাম হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এক শোক বার্তায় তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদের পিতা হাজী ইসহাক মিয়া ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালাম হোসেনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও  তাদের রূহের মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স