বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

হিজড়া যুব কল্যাণ সংস্থা কর্তৃক এডভোকেসি সভা

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৮:৪৯:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

হিজড়া যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ব্লাস্ট'র অর্থায়নে এল.ই.জি.ডি প্রকল্পের আওতায় লক্ষিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাঁধা ও প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ বিষয়সমূহ নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) হিজড়া যুব কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির উপ পুলিশ পরিদর্শক মো.শফিকুল আলম।

এসময় উপস্থিত ছিলেন ব্লাস্ট সিলেট ইউনিটের প্রতিনিধি সত্যজিৎ কুমার দাশ, সিলেট একাংশের হিজড়াদের গুরু লিপি, ব্যাটালিয়ন সদস্য মহিবুল হাসান, বি.আর টি.সি প্রতিনিধি পরেশ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন হিজড়া যুব কল্যাণ সংস্থার কো অর্ডিনেটর মো.আব্দুল্লাহ মিয়া, ফিল্ড অফিসার সবুজ মিয়া, ফাইন্যান্স অফিসার শামীম আহমেদ, অফিস সহকারী লিকনসহ আরো অনেকেই।

সভায় বক্তারা লক্ষিত জনগোষ্ঠী বিশেষ করে হিজড়াদের ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাঁধা ও অধিকার রক্ষায় তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স