বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

অতিথি আপ্যায়নে ব্যস্ত বাবা-মা, জন্মদিনে মর্মান্তিক পরিণতি শিশুর

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৭:০৬:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

বাড়ির সবচেয়ে ছোট সদস্যের জন্মদিনে বিশাল আয়োজন। সবাই মেতেছেন আনন্দে। তবে সেই আনন্দ নিমেষেই পরিণীত হলো বিশাদে। জন্মদিনেই মর্মান্তিক ভাবে মৃত্যু হলো দু’বছরের শিশুকন্যার। সোমবার দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কালাগড় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গেল রোববার তেজস্বী নামে শিশুকন্যার দু’বছরের জন্মদিন উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলেন শিব ও ভানুমত নামে এক দম্পতি। বাড়িতে খাবার তৈরির আয়োজন চলছিল। সবাই ব্যস্ত ছিলেন। বাবা-মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাচ্চাটি খেলছিল একটি চেয়ারে বসে। হঠাৎ চেয়ার সুদ্ধ শিশুটি গিয়ে পড়ে পাশে থাকা গরম সম্বরের কড়াইয়ে।

ঘটনার পর দৌড়ে আসেন সবাই। দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ গরম সম্বরে পুড়ে গিয়েছিল। চেষ্টা করেও শিশুটিকে বাঁচানো যায়নি। সোমবার মৃত্যু হয় তার। দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ। কী ভাবে বাচ্চাটি ফুটন্ত সম্বরের কড়াইয়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স