বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২২ ০৬:০৫:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে 'বঙ্গবন্ধু চত্বর' উদ্বোধন করা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম‍্যুরাল এবং বিশ্ববিদ্যালয়ের ফ্ল‍্যাগস্ট‍্যান্ড।

সোমবার 'বঙ্গবন্ধু চত্বর' উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স