সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

জননেতা পীর হবিবের মৃত্যু বার্ষিকী বুধবার

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৯:৫৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোদা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি বুধবার। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দক্ষিণ সুরমার বাগরখলস্থ গ্রামের বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়। 

পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রী পার্টির কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল সমূহের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী ও মহানগর শাখার আহবায়ক মাছুম আহমদ, সদস্য সচিব শ্যামল কাপালী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স