‘করুন মাদক থেকে দূরে থাকুন’ এই স্লোগানে কাতারে বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশন কাতারের আয়োজনে শুরু হলো বাংলাদেশ প্রবাসি প্রিমিয়ার লীগ BEPL।
কাতারের স্পোর্টস ডে সরকারি ছুটির দিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যয় কাতারের স্হানীয় একটি স্কুল মাঠে বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউর’র সভাপতি ইন্জিয়ার আনোয়ার হোসেন আকন এই টুনামেন্টের উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি বিসিকিউর ক্রিয়া সমন্বয়কারী ইসমাইল মিয়া, কমিউনিটি নেতা আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশন কাতারের সভাপতি শেখ আকতার হোসেন, টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক তৌহিদ মনির রনি, সদস্য সচিব সিরাজুল ইসলাম, শাওন, জামিল, সেলিম সরকার, মো. হেলাল মিয়া, কামরুল হোসেন প্রমুখ।
১৬ দল নিয়ে গঠিত টুনামেন্ট এর উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করেন ইএফএ চট্টগ্রাম ডিভিশন বনাম ফেন্ড'স ১১ কাতার। ইএফএ চট্টগ্রাম ডিভিশন কাতার ২-০ গোলে ফেন্ডস ১১ কাতারকে পরাজিত করে।
আয়োজক কমিটি বলেন কর্মের পাশাপাশি মনকে সতেজ রাখা এবং খেলাধুলার ম্যধমে সবাইকে উৎফুল্ল রাখতে আমাদের এই টুনামেন্টের আয়োজন।
টুর্নামেন্টের শেষ পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।




প্রতিদিন ডেস্ক



