দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলী ইমাম স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত শুক্রবার বাদ এশা তেলিপাড়া ঈদগাহে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী পাবেল রহমান এবং সিনিয়র সহ সভাপতি আল মামুনের যৌথ পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আত্তর আলী, হাজী আছাদ উদ্দিন, জেলা বিএনপি নেতা মোতাহির হোসেন জুনেদ, তেলিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আজির উদ্দিন, সাধারণ সম্পাদক নেছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সানওয়ার আলী, সিলাম ইউপি সদস্য আমিরুল ইসলাম মাসুম, সাদিক মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুসন আহমদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজন আহমদ, সহ সভাপতি আনোয়ার আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কদর আহমদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম, সহ সভাপতি রেজওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ, সুন্দর আলী, মনোয়ার হোসেন, জামিল আহমদ, কবির আহমদ আইয়ুব আলী, শাহজান আহমদ, সেবুল আহমদ, তাজুল ইসলাম, বদরুল ইসলাম, তানজির আলী, আরিফুল ইসলাম তারেক, এনাম আহমদ, উজ্জ্বল আহমদ, রাজু মিয়া, বাবুল আহমদ প্রমুখ।
আনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম।




প্রতিদিন প্রতিবেদক



