দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী (মঞ্জুরুল করীম চৌধুরী) আর নেই। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১.৩০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে চিকিৎসাধীন অবস্থায তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি........... রাজিওন।।
ইসলামিক ফাউণ্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগ্রহন করেন।
তিনি শ্রমনিষ্ঠ কবি ও লেখক। গত শতকের সত্তর দশকের মাঝামাঝি থেকে লিখে গেছেন নিরলস ভাবে। কবিতার পাশাপাশি গদ্যসাহিত্যেও তিনি শক্তিমান, ঝরঝরে, বুদ্ধিদীপ্ত। প্রবন্ধ, গবেষণা এবং কিশোর-রচনা ও সম্পাদনায় তার রয়েছে স্বচ্ছন্দ ও স্বাতন্ত্র্যপূর্ণ বিচরণ।
মুকুল চৌধুরী তার কর্মের স্বীকৃতি স্বরূপ বুক অব দি ইয়ার এচিভম্যান্ট এওয়ার্ড, বিএনএসএ, ইংল্যান্ড (১৯৯৬); সাহিত্য পুরস্কার, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ, ঢাকা (১৯৯৭); রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার, সিলেট (২০০৬); জালালাবাদ সাহিত্য পুরস্কার, সিলেট (২০১২) সহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।
তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৮টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি, প্রবন্ধ/গবেষণা গ্রন্থ পাঁচটি, কিশোর গ্রন্থ পাঁচটি সম্পাদিত গ্রন্থ ছয়টি। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই অস্পষ্ট বন্দর।
মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বাদ যোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ মানিকপীর (র.) গোরস্থানে দাফন করা হবে।
এদিকে, শক্তিমান কবি মুকুল চৌধুরীর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় তারা, কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




প্রতিদিন প্রতিবেদক



