শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সাদাপাথর পর্যটন ঘাটের ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৬ ০৪:৫০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহিত
Share
2

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটননঘাটের  ইজারাদারদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪জুন) সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে  এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


ঘাট কতৃপক্ষের দাবী কালাইরাগ দিয়ে পর্যটনে যাতায়াত করলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা  ঘটতে পারে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে   ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করার অনুরোধ জানানো হয়।  কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন হতে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে কালাইরাগ হয়ে  বাংলাদেশ ভারত সীমান্তের মধ্য দিয়ে  পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে  নিষিদ্ধ করা হলো। পর্যটকদের  নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


এদিকে ইজারাদারদের পক্ষ থেকে  বলা হয় ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারার শর্ত মেনে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঘাট পরিচালনা করা হচ্ছে। সার্বিক এই কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসন অবগত।


সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে ভারত সীমান্তপথ ঘেঁষে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশ করছেন। 

এভাবে সীমান্তপথ ঘেঁষে সাদাপাথরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে প্রাণহানির ঝুঁকি যেমন আছে। মানবপাচার চক্রের খপ্পরে পড়ার শঙ্কাও বিদ্যমান। তাই, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে কালাইরাগের ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যা সাদা পাথর পর্যটন ঘাট ও পার্কিং এলাকা ইজারাগ্রহিতা হিসেবে দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।


বিজ্ঞপ্তিতে আরো বা হয় নৌকা ঘাট পরিচালনায় এই সুষ্ঠু ব্যবস্থাপনাকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়াচ্ছে। ফলে পর্যটক ও সর্বসাধারণের মধ্যে একটি নেতিবাচক বার্তা যাচ্ছে। ফলে বিষয়টি সম্পর্কে একটি পরিস্কার ধারণা দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানানো হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে বিকল্প কোনো পথে যাওয়ার চেষ্টা না করে ভোলাগঞ্জ দশ নম্বর নৌকাঘাট হয়ে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স