বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে মাদক সম্রাট কয়েছ ৩০ পিস ইয়াবাসহ গ্রে-ফ-তা-র

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৬ ১৬:৫১:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
49

সিলেটের গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একমাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র। কয়েসের পিতা মাহতাবও মাদক ব্যবসায়ের জড়িত।


গ্রেফতারকৃত কয়েছ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বারবার গ্রেফতার হলেও জামিন নিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।


এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আবু সাঈদ।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স