বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : ২৬/০৬/২০২৪ ০৮:০৬:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রতীকী ছবি
Share
157

সিলেটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।


বুধবার (২৬জুন) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুরে ট্রেনটি দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


তিনি আরও জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়ায় সেগুলো আটকা পড়েছে।


স্টেশন ম্যানেজার নুরুল লাইনচ্যুত হওয়ার কারণটা জানাতে পারেন নি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স