তাহিরপুর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আলা উদ্দিন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা মোঃ হাবিব রহমান উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা ভোক্তা অধিকার সভাপতি আব্দুর রাজাক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাকসাব, সাংবাদিক আবুল কাশেম, তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলম প্রমুখ।




তাহিরপুর প্রতিনিধি



