স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিরাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৩ মার্চ ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সুবর্ণ জয়ন্তী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, পরিতোষ রায়, শৈলেন্দ্র চন্দ্র তালুকদার, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচি দাস, ডিএসএস একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, শিক্ষক রবি রায়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




দিরাই প্রতিনিধি



