মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

একটি চক্র বাংলাদেশে দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে : সুনামগঞ্জে নানক

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০৮:২৯:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘একটি চক্র বাংলাদেশ দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। দেশে কৃত্রিম সংকট তৈরি করেছে। এই চক্র থেকে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে।’

রোববার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দিনব্যাপী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভুলে গেলে চলবে না, সামনে নির্বাচন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসতে পারে তাহলে সেই অতীতের মতো বাংলাদেশ দুর্যোগ নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।’

জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, বিএনপি সবকিছু ধ্বংস করে দিয়েছিল। জ্বালাও পুড়ায় করে দেশের সম্পদ নষ্ট করেছিল। স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে দেশের বারোটা বাঁজিয়ে দিয়েছিল। সেই ধ্বংসস্তোপ থেকে আজ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। যারা বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি বলতো তারা আজ এই দেশকে ফলো করছে। এটা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য।

তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা সচেতন হতে হবে। দেশবিরোধীরা আবারও সক্রিয় হচ্ছে। দেশের উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে। দেশবিরোধী চক্রকে উখড়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রেসিডিয়াম নুরুল ইসলাম নাহিদ এমপি,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ এনামুল কবির ইমন,যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এলএস


Local Ad Space
কমেন্ট বক্স