রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিএনপি সবকিছু ধ্বংস করে দিয়েছিল: নানক

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০৩:৫৭:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

বিএনপি সবকিছু ধ্বংস করে দিয়েছিল: নানক বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, বিএনপি সবকিছু ধ্বংস করে দিয়েছিল। জ্বালাও পুড়ায় করে দেশের সম্পদ নষ্ট করেছিল। স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে দেশের বারোটা বাঁজিয়ে দিয়েছিল। সেই ধ্বংসস্তোপ থেকে আজ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। যারা বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি বলতো তারা আজ এই দেশকে ফলো করছে। এটা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য।

রবিবার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা সচেতন হতে হবে। দেশবিরোধীরা আবারও সক্রিয় হচ্ছে। দেশের উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে। দেশবিরোধী চক্রকে উখড়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আজিজুস সামাদ ডন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার ইনামুল কবীর ইমনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স