বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মূল্যবৃদ্ধির প্রতিবাদে জগন্নাথপুরে বিএনপির লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ০৯:৪৯:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি।

শনিবার (১২ মার্চ) বিকাল ৫টায় উপজেলার হাসপাতাল পয়েন্টসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে ও দোকানে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক, বিএনপি নেতা এম. সিরাজুল ইসলাম আশিক, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন আহমদ, বিএনপি নেতা মুহিবুর রহমান শিশু, বিএনপি নেতা হুমায়ুন রশীদ, জালাল আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. আল আমীনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। উপজেলা বিএনপির নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স