রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

তাহিরপুরে বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০৪:২৯:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

পরিযায়ী পাখি প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ " আসুন, আমরা সকলেই এদের প্রতি বন্ধুসুলভ আচরণ করি" এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।

রোববার (৬ মার্চ) দুপরে উপজেলা কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপ-বন সংরক্ষণ সিলেট বিভাগীয় কমকর্তা তৌফিকুল ইসলাম, তাহিরপুর থানার ওসি তদন্ত মো. সোহেল রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয় সম্পাদক মো. খেলু মিয়া, সাংবাদিক আবুল কাশেম, রোকন গনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহছানুজ্জামান শোভন, উপজেলা মৎস্য লীগের সভাপতি আলম জিলানী সোহেল প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স