বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

গঙ্গাস্নান ও বারুণী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ১১:৫২:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
51

তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে আসছে ৩০ মার্চ হিন্দু সম্প্রদায়ের পবিত্র পনাতীর্থ গঙ্গাস্নান ও মহা বারুণী মেলা সুষ্ঠু সুন্দর বর্ণাঢ্য ও নিরাপদে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ৫ মার্চ ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট ইউনিয়নের রাজারগাও শ্রী শ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির প্রস্তুতি সভা মন্দির প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সভায় বলেন, গঙ্গাস্নান পনাতীর্থ মহা বারুণী মেলা অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় সন্মানিত জনপ্রতিনিধি, জেলা উপজেলা প্রশাসন, জেলা উপজেলা পুলিশ প্রশাসন,  সুনামগঞ্জ জেলা র‍্যাব, বিজিবি, সাংবাদিক ও এলাকার সমাজসেবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স