বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সিলেটে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ছাত্রলীগ

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৪:৫৩:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
59

সিলেট আলমপুর আলীম ইন্ডাস্ট্রি এলাকার সিএনজি অটোরিক্সা চালক জাবেদ আহমেদের পুত্র মাদ্রাসা পরুয়া আরাফাত আহমেদ (১১)  শুক্রবার আসরের নামাজ পরার পর ঘুরতে বের হলে পরে তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজ আরাফাত পথ ভুলে চলে আসে নগরীর দাড়িয়াপাড়া এলাকায়। তখন তার দিক বিদিক হাটা সন্ধেহজনক মনে হওয়ায় একই এলাকার বাসিন্দা ফুয়াদ আহমদ রিফাত তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাবাদের এক পর্যায়ে ছোট্ট আরাফাত অনেক কিছুই সে অনেক কিছু বলতে পারলে রিফাত তার সহযোগী বন্ধু বিশাল, ফরহাদ, রিপন, সম্রাট, নয়ন, ও মুন্নাকে নিয়ে সবার সাথে যোগাযোগ করে এবং তারা বিভিন্ন এলাকার কাউন্সিল ও জনসাধারণের সাথে কথা বলে অবশেষে তার বাবা জাবেদ আহমেদের সন্ধান পায় এবং রাতে তার  পিতা জাবেদ আহমদের কাছে তাদের সন্তানকে তুলে দেন।

এদিকে, এ ব্যাপারে আরাফাতের পিতা জাবেদ আহমদের সাথে কথা বললে তিনি বলেন, রিফাত আর তার বন্ধুদের সহযোগিতায় আমি আমার ছেলেকে পেয়েছি। আল্লাহ যেনো তাদের ভালো করুক।

এ নিয়ে এলাকাবাসী উত্তম পাল জানান, রিফাত ও তার বন্ধুরা মিলে এত কষ্ট করে সবার সাথে যোগাযোগ করে ছেলেটিকে তার বাবার হাতে তুলে দিয়ে দিয়ে যে মহৎ কাজ করেছে এর জন্য আমরা এলাকাবাসী গর্বিত।

এছাড়া, একই এলাকার কাউন্সিলর বিক্রম কর সম্রাটের সাথে কথা বললে তিনি জানান, তাদের এই মহৎ কাজের জন্য তারা অবশ্যই ভালো মনের অধিকারী হিসেবে আখ্যা দেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স