মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে বিট পুলিশিং সভা

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৭:৪২:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজিজুল হক জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়নের বিট পুলিশিং অফিসার ও ছাতক থানার এস আই আসাদুজ্জামান রাসেল।

বিট পুলিশিং সভায়  ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সচিব মনোমত রায়, ইউপি সদস্য ছাদ আহমদ, নুরুল আমিন, সায়াদুর রহমান, রশিক আলী, খালিদ আহমদ খলিল, জয়নাল আবেদীন, কয়সর আহমদ, আজাদ মিয়া, ইউপি সদস্যা রুপতন মালা মিটু রানী পাল রুকসানা বেগম।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স