বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০১:৫৩:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

'বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, প্রকৌশলী (এলজিইডি) আল নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু সঈদ, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, সদস্য রুপজ আহমদ, অফিস সুপার খাদিজা বেগম, আনসার ভিডিপি প্রশিক্ষক সুরঞ্জিত দাস, ইউএনও অফিসের নাজির আবু বক্কর সিদ্দিকী ও ব্যবসায়ী মুরাদ মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স