ছাতক সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(কলম বিরতি) পালন করতে যাচ্ছেন। মঙ্গলবার থেকে এ কর্মবিরতি শুরু করবেন তারা।
সোমবার সন্ধ্যায় দলিল লিখক সমিতির শেডে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তারা জানান,সাব -রেজিস্ট্রার ফখরুল ইসলাম ও সাব রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী আব্দুর রহিমের সাথে কার্যালয়ে ছাতক পৌর সভার মেয়রের বড় ভাই কামাল চৌধুরীর অশালীন আচরণ, হুমকি ও সরকারি কাজে বাঁধা প্রদান করা সর্বোপরি সোমবার বিকেলে সাব রেজিস্ট্রার কার্যালয়ে এসে দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনসহ একাধিক দলিল লিখকদের (ডিড রাইটার) গালি-গালাজ ও অপমান করা সহ সরকারি কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে দলিল লিখক সমিতির নেতৃত্বে সব দলিল লিখকরা (ডিড রাইটার) অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন। ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী প্রথমে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব রেজিস্ট্রার ও অফিস সহকারীকে লাঞ্চিত করেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। মৌখিক এ অভিযোগের কারণে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমান ছাতক অফিসে এসে তদন্ত করে এসবের কোনো সত্যতা পাননি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) আবারও অফিসে আসেন কামাল চৌধুরী। তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসেই দলিল লিখকদেরকে অশালীন ভাষায় গালা-গালি করেন। এক পর্যায়ে ২/৩ জন দলি লিখককে লাঞ্চিত করে সরকারি কাজে বাঁধা প্রদান করেন। এতে সম্পাদন করা অনেক দলিলই রেজিস্ট্রি হয়নি। বাঁধাগ্রস্থ হয়ে পডে অফিসে রেজস্ট্রি সহ সকল কার্যক্রম। এ ঘটনায় তাৎক্ষনিক দলিল লিখক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেস ব্রিফিং কালে দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দলিল লিখক সমিতির রঞ্জিত কুমার চৌধুরী, খুরশিদ মিয়া,শফিকুল ইসলাম,আব্দুস সাত্তার,মুহিবুল হক,নুরুল ইসলাম, ফয়ছল আহমেদ, বাকি বিল্লাহ, মুরাদ মিয়া,ওয়াছির আলী, আব্দুল মমিন, আব্দুস সালাম নোমান, আব্দুল কাইয়ুম, নজমুল হোসেন, লিকছন দাস,সুমন মিয়া,কদর আলী, হিফজুল বারী শিমুল, দেলোয়ার হোসেন,সোলাইমান আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা জানান বিষয়টি জেলা রেজিস্ট্রার,জেলা ও কেন্দ্রীয় দলিল লিখক সমিতিকে অবহিত করা হয়েছে।




ছাতক প্রতিনিধি



