শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

৩২ কোটি টাকায় ইজারা যাদুকাটা

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৬:৩৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সুনামগঞ্জের যাদুকাটা বালি মহাল আবারো ইজারা পেয়েছে মেসার্স নিলম ট্রেডিং ও মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজ। 

আজ সোমবার ( ২৮ ফেব্রুয়ারি ) জেলা প্রশাসকের কার্যালয়ে উন্মুক্ত দরপত্রে ৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান অংশগ্রহন করে। 

তবে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ ৩১ কোটি ৪৬ লক্ষ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স নিলম ট্রেডিং ও মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজ ইজারা পায়।

মেসার্স নিলম ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. সেলিম আহমদ বলেন, গতবারও আমরা ইজারা পেয়েছিলাম এবং সরকারী সকল নীতিমালা অনুসরণ করেই বালি উত্তোলন করেছি। ইজারা পাওয়ার ফলে একদিকে সরকার রাজস্ব পাবে অন্যদিকে শ্রমিকরাও উপকৃত হবে।

মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজাদ হোসেন বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা বালি মহাল ইজারা পেয়েছি। স্বাধীনতার পরে সরকার এ মহাল থেকে সর্বোচ্চ রাজস্ব পাচ্ছে। মহালটি ইজারা পাওয়ার ফলে শ্রমিকদের বেকারত্ব দূর হবে।

ব্যবসায়ী জিয়াউল হক বলেন, আমরা যাদুকাটা বালু মহাল সরকারী নীতিমালা মেনেই বালি উত্তোলন করছি। ইজারা পাওয়ার ফলে আমরা খুবই খুশি।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স