শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে বিএনপি’র নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৫:২১:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

সিলেটে মহানগর বিএনপির সমাবেশ চলাকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নেতাকর্মীদের জুতা পায়ে উঠতে দেখা গেছে। পরে স্বেচ্ছাসেবকরা তাদের কয়েকজনকে বুঝিয়ে নিচে নামিয়ে দেন এবং জুতা খুলে বেদিতে ওঠার আহ্বান জানান। তবে অনেক নেতাকর্মীকে তা না মেনে শহীদ মিনার বেদিতে জুতা পায়ে অবস্থান করতে দেখা যায়।

জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মিছিল ও সমাবেশ পালন করে মহানগর বিএনপি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশস্থলে সমাবেশ শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নেতাকর্মীদের অনেকেই জুতা পায়ে ওঠে পড়েন। পরে স্বেচ্ছাসেবকরা তাদের বুঝিয়ে নিচে নামিয়ে দেন এবং জুতা খুলে বেদিতে ওঠার আহ্বান জানান।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স