সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির গঠন উপলক্ষে সোমবার (২৮ ফেব্রুয়ারী)সকাল ১১ঘটিকায় উপজেলার চৌধুরীপাড়া বাজারে ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা পর্যালোচনা শেষে সর্বস্মতিক্রমে চৌধুরীপাড়া বাজারে পদধিকার বলে অত্র ইউনিয়নে চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেনকে সভাপতি করে সহ-সভাপতি সুরুজ ভুঁইয়া, মোরশেদ মিয়া,সাধারন সম্পাদক সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া ও মানিক মিয়াকে অর্থ সম্পাদক করে চৌধুরীপাড়া হাট-বাজার ব্যবস্থাপনা ১১সদস্য কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইউপি সদস্য আল আমিন,ব্যবসায়ী জাকির ভুঁইয়া,মজিবুর রহমান,আবুল কাশেম, মন্তাজ মিয়া,মনির হোসেন।সভায় চৌধুরীপাড়া বাজারের সকল ব্যবসায়ী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।




এম এ মোতালেব ভুঁইয়া, দোয়ারাবাজার



