সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় দুই পুলিশের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০২:৫০:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের ভাই ডালিম মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধর ও উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিনকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুকেশ লেইস।

তিনি বলেন, উজির মিয়াকে নির্যাতন করে হত্যার অভিযোগে আমরা আদালতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছি। পুলিশ কিংবা উচ্চ পর্যায়ের যেকোনো কর্মকর্তা হোক আইন সবার জন্য সমান। আশা করি উজির মিয়ার পরিবার ন্যায়বিচার পাবে।

নিহতের ভাই মামলার বাদী ডালিম মিয়াবলেন, আমার নির্দোষ ভাইকে চোর অপবাদ দিয়ে পুলিশ নির্যাতন করেছে। আজ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাবো।

এরআগে রোববার (২৭ ফেব্রুয়ারি) উজির মিয়াকে নির্যাতনের অভিযোগে শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স