রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ১১:২২:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ আসর কোম্পানীগঞ্জ উপজেলা ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

রবিবার বিকালে উপজেলার ভোলাগঞ্জ উদয়ন সংঘ মিনি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে নাজিরগাঁও ক্রিকেট দলকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমগীর স্মৃতি ক্রিকেট দল।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন, আলমগীর স্মৃতি ক্রিকেট দলের অধিনায়ক বাবুল আহমেদ, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী কালীবাড়ি ক্রিকেট দলের জাকির হোসেন, সর্বোচ্চ উইকেট শিকারী পাড়ুয়া ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার তারেক,ম্যান অব দ্যা সিরিজ পাড়ুয়া ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার আব্দুল করিম।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সাজ্জাদুর রহমান দুদু,আবুল মনসুর মোঃ আব্দুর রশিদ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন,মাসুক মেম্বার, জয়নাল আবেদীন, আয়োজক কমিটির সদস্য, রজন মিয়া,ফখরুল ইসলাম,শরীফুল ইসলাম ডালিম, শৈবাল শাহরিয়ার সাজন,অফিক আহমদ, সুমন ভুইয়া, মাসুদ আহমদ,ফারুক আহমদ,এখলাছুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, খেলাধুলা মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তোলে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।ক্রিকেট টুর্নামেন্টসহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আরও বেশি করে করতে হবে।

এতে করে দেশের সেরা প্রতিভাগুলো বেরিয়ে আসবে। যা দেশের ক্রীড়াজগতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানারআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কারসহ উভয় দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স