শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

আস্থা অর্জন করে জনগণের পাশেই আছে পল্লী বিদ্যুৎ: পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ০৮:১৫:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
59

শান্তিগঞ্জে গ্রাহক সেবায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে 'উঠান বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী উন্নয়ন কর্মসূচী “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” সফল বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম ও নিবিড় তত্বাবধানে বাংলাদেশের প্রত্যোক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে । এখন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাজ হবে জনগণের কাছে সর্বোচ্চ সেবা পৌছে দেয়া। সকল ভোগান্তি দূর করে তাদের চাহিদা পূরণ করা।

মন্ত্রী আরও বলেন, আমি সুনামগঞ্জের হাওর পাড়ের সন্তান। আমি দেখেছি পল্লী বিদ্যুৎ আমার এলাকায় ব্যাপকভাবে কাজ করছে। তারা জনগনের আস্থা অর্জন করে পাশে আছে। প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের সক্ষমরা বৃদ্ধি পাচ্ছে। আশাকরি জনগণের কল্যাণে পল্লী বিদ্যুৎ আরও শক্তিশালী হবে এজন্য সরকারের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে গ্রাহক সেবায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে 'উঠান বৈঠক' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

উঠান বৈঠকে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান, পল্লী বিদ্যুৎ সিলেট জোনের প্রকৌশলী বিপ্লব বান্টা, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আবুল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, গ্রাহক ফরিদুর রহমান ফরিদ, মাসুক মিয়া ও শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন।

এসময় উপস্থিত গ্রাহকরা পল্লী বিদ্যুতের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স