সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

মোগলাবাজারে টিম টাইগার্স এইচ.জি ক্রিকেট ক্লাবের উদ্বোধনী খেলা সম্পন্ন

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ০৬:৪৬:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ক্রিকেট ক্লাব টিম টাইগার্স এইচ.জি এর উদ্বোধনী খেলাসম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ ফ্রেব্রুয়ারি) বেলা ১টায় রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

মোগলাবজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা’র সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি যুক্তরাজ্য কমিউনিটি নেতা এম.এ লাকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যাপক মুহিবুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আশরাফুল ইসলাম ইমরান, সমাজ সেবক রেজাউল হুসাইন পাপ্পু, জাহিদা আলম খিজির, আব্দুল করিম, জুয়েল আহমদ প্রমুখ। এছাড়াও অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় টিম টাইগার্স এইচ.জি মোগলাবাজারের মোকাবেলা করে টিম অব সোনারপাড়া, শিবগঞ্জ।

টিম অব সোনারপাড়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান নিতে সক্ষম হয়। পক্ষান্তরে টিম টাইগার্স এইচ.জি ২০৬ রানের টার্গেটে নেমে ৩ বল হাতে রেখে জয় লাভ করে।

উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, টিম টাইগার্স এইচ.জি ক্রিকেট ক্লাব মোগলাবাজারে একটি আশার আলো। টিম টাইগার্স এইচ.জি যেমনি ভাবে খেলাধুলায় স্থানীয় খেলোয়াড়গণকে পারদর্শী করে তুলতে সহযোগিতা করবে ঠিক তেমনিভাবে মাদকদ্রব্য ও মোবাইল ফোন আসক্তি থেকে দূরে সরিয়ে রাখতে সহযোগিতা করবে।

যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন আহমদ আলমগীর এরকম একটি ক্লাব গঠন করার জন্য সবাই তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স