বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ইউক্রেন ইস্যুতে পুতিনকে 'জিনিয়াস' বললেন ট্রাম্প

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৫:০৫:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত এবং পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’বলে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন ট্রাম্প। সেখানে তিনি এ কথা বলেন।

সোমবার পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ বিষয় নিয়ে জানতে চাওয়া হলে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রও এমন কৌশল অবলম্বন করতে পারত। তবে, কী ধরনের কৌশল, সে ব্যাখ্যা দেননি ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করেই চিনি। এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনই এটি করতেন না।

পরে পৃথক বিবৃতিতে বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, জো বাইডেন যদি পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স