বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

মা হওয়ার প্রস্তুতিতে যা করছেন কাজল

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৪:৫৪:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল চাহিদাসম্পন্ন নায়িকা কাজল আগারওয়াল। ২০২০ সালের ৩০ অক্টোবর ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি।

নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অতিথি আসার কথা সবাইকে জানিয়েছেন নায়িকার স্বামী। ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২।’

পোস্টের সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তিনি।

মা হওয়ার প্রস্তুতিতে এখন আর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী।

কাজল আগারওয়ালের হাতে আছে ‘হেই! সিনামিকা’। দুলকার সালমান ও অদিতি রাও হায়দারিকে দেখা যাবে তাঁর সঙ্গে। রোমান্টিক ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ মার্চ। এই বছর মুক্তি পাবে কাজলের আরও কয়েকটি সিনেমা।

এদিকে নতুন খবর হচ্ছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন কাজল। ভিসা গ্রহণের পর সেখানকার স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন,‘এ বছরে যে নতুন সিনেমা গুলো মুক্তি পাবে যে সিনেমাগুলো মুক্তি পাবে, সেগুলো দেখার অপেক্ষায় আছি। আপাতত আর সিনেমা নিয়ে ভাবছি না। আমার অনাগত সন্তানের ভাবনা নিয়েই থাকতে চাই।’


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স