রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সিলেটে জামায়াত সমর্থিত তিন চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৪:২৫:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

সিলেটে জামায়াতে ইসলামী সমর্থিত তিন চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানো হয়। 

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন।

তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে সিলেটের কোতোয়ালী থানায় ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এলে জামিন আবেদন নামঞ্জুর করে বুধবার তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত চেয়ারম্যানরা হচ্ছেন, উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদ (ফরিদ আল মামুন) ও বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন।

তারা ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জললাভ করে সম্প্রতি দায়িত্ব লাভ করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স