শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ওসমানী মেডিকেলে হকার উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০২:৫৩:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন আনসার সদস্যরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আনসার ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ রুবেল মিয়ার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাসপাতাল ফটকের ভেতরে টং দোকান, ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে হাসপাতালের ভেতরে দোকান বসিয়ে পরিবেশ নোংরা করে জনসাধারণের সমস্যা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়।

আনসার ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ রুবেল মিয়া সিলেটপ্রতিদিনকে জানান, হাসপাতালে ভেতরে হকাররা দোকান বসিয়ে পরিবেশ নষ্ট করছে। এছাড়াও চিকিৎসা নিতে আসা মানুষদের চলাফেরাও সমস্যা সৃষ্টি হয়। তাই আজ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স