শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ১২:১০:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।তবে তা বিক্ষিপ্তভাবে হবে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিবজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়বে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় পূর্ব-উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে, ৬ ডিগ্রি সেলসিয়াস।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স