মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম কর্তৃক খামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে সভা

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ১২:৫৫:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ আবু নাসেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য ও জেলা বি এন পির সহসভাপতি রেজাউল হক, সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী,সদস্য ফৌজি আরা শাম্মী (জেলা পরিষদ সদস্য)।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজনাল কো অর্ডিনেটর রাহিমা বেগমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ও জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

ভার্চুয়াল সভায় আরও যুক্ত হন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি লুৎফুর রহমান, দফতর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, ব্র্যাকের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সংগঠনের সদস্যদের মধ্যে যুক্ত হন জেলা মহিলা দল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন সৈয়দা রুমা নাসের, অ্যাডভোকেট জয়শ্রী দেব বাবলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য রাহুল মিয়া  ও সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।


সিলেট প্রতিদিন / আইনিউজ/এসএম


Local Ad Space
কমেন্ট বক্স