মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

কুলাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ১২:৩৮:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ রজব আলী (২০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমাবার সন্ধ্যায় র‌্যাব-৯, সদর ক্যাম্প সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামস্থ লংলা আধুনিক ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী কুলাউড়া উপজেলার দক্ষিণ টারটেউলী গ্রামের মো. রমজান আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, রজব আলী বিভিন্ন কৌশল অবলম্বন করে সে কুলাউড়া সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মাদক সরবরাহ করে আসছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসার-উল-আলম জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আটক আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স