শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে ভাষা দিবসে মণিপুরী ললিতকলা একাডেমীর দিনব্যাপি অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০৭:০৬:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ ফেব্রয়ারি) বিকাল ৩টায় উন্মুক্ত মঞ্চে শিক্ষক শ্যামাকান্ত সিংহ'র সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ড.রনজিৎ সিংহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দ মোহন সিংহ, সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং, অধ্যক্ষ মো.নুরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনা সভায় মণিপুরী নেতৃবৃন্দরা সকল ক্ষুদ্র ও ন-ৃগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের দাবি জানান।

পরে একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহনে নাটক ও অমর একুশের দলীয় কালজয়ী গান বাংলা ও মণিপুরি ভাষায় সালাম সালম গানটি পরিবেশন করা হয়।

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহ ও সাংবাদিক নির্মল এস পলাশ।

পরে অতিথিরা কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও নান্দনিক হাতের লেখায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স