মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টেভেন্সেন স্মিথ লর্ড ব্যাডন পাওয়েল’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদশে স্কাউট’র আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ র্যালি বের হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রীমঙ্গলের সাবেক স্কাউট কমিশনার জহর তরফদার, স্কাউট কমিশনার ও ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব, স্কাউট লিডার আব্দুল মুমিন, প্রধান শিক্ষক পুলক বর্ধন, রহিমা বেগম, অলক পাল প্রমূখ।
উল্লেখ্য, স্কাউট সুস্থ দেহ ও সুস্থ মানসিকতা নিয়ে বিশ্বব্যাপি সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।




শ্রীমঙ্গল প্রতিনিধি



