সিলেটের বিশ্বনাথে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের তাৎপর্য বিষয়ক আলোচনা হয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু বক্করের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দুলাল মিয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুস সোবহান সানী। সাংগঠনিক বক্তব্য পেশ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান ফয়েজ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক তজম্মূল আলী রাজু, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা কমিটির সদস্য রিনা বেগম, সামিয়া বেগম, উপজেলা কমিটির সদস্য শিক্ষক মাহা বেগম প্রমুখ।




বিশ্বনাথ প্রতিনিধি



