সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে পায়ের নিচে পতাকা! নিন্দার ঝড়

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০৪:৩১:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

গোলাপগঞ্জে মঞ্চের নিচদিকে পায়ের নিচে জাতীয় পতাকা টানিয়ে উদ্বোধন করা হয়েছে শহীদ মিনারের। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে উপজেলার সদর ইউনিয়নের রানাপিং বাজারের কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে সিলেটজুড়ে নিন্দার ঝড় বইছে।

জানা যায়, কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহমুদ মিয়া মানিকের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত হয় শহীদ মিনার। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে উদ্বোধন করা হয় শহীদ মিনারের। কিন্তু উদ্বোধনকালে মঞ্চের নিচদিকে পায়ের নিচে নামফলক ঢেঁকে টানানো হয় জাতীয় পতাকা। এতে ৩০ লক্ষ শহিদের রক্তভেজা লাল-সবুজের এই মহান পতাকাকে অপমান করা হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

উদ্বোধনকালে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তমজ্জুল আলী, বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহবাবুর রহমান খান শিশুসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মঞ্চের নিচদিকে পায়ের নিচে জাতীয় পতাকা টানিয়ে শহীদ মিনার উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ তথা সিলেট জুড়ে নিন্দার ঝড় উঠে।

এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো গোলাম কবির বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। এবিষয়ে খোঁজ নিচ্ছেন বলে তিনি জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স