সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সিলেটে ৩শ মিটারে ‘আতঙ্ক’!

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০৩:১৯:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটে এখন ৩শ মিটার জায়গা নিয়ে আতঙ্কে জনসাধারণ। মাত্র ৬ মাসে এই তিনশ মিটারের মধ্যে দুজনের প্রাণহানি ঘটে। প্রাণহানির পাশাপাশি আহত হয়ে কেউ কেউ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেউ আবার হাত-পা ভেঙ্গে যাওয়ায় জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। বলছি ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরের কথা।

গত বছরের সেপ্টেম্ববর থেকে চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত রশিদপুর পয়েন্টের পূর্বের দিকে ২-৩শ মিটার জায়গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২জন আর আহত হয়েছেন ৯জন। তাছাড়া প্রায় সময়ে ঘটে থাকে ছোট বড় দুর্ঘটনা। যেগুলো কখনো উঠে আসে পত্র-পত্রিকায় আবার কখনো আসে না।ফলে থেকে যায় অজানায়। সম্প্রতি সময়ে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় যাতায়াতকারীদের মধ্যে এই তিনশ মিটার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্ট থেবে পূর্বর তিনশ মিটারের মধ্যে মহাসড়কের সাথে যুক্ত রয়েছে উত্তর ধর্মদা, তাজমহরম, সাবসেন আলীনগরসহ আরো কয়েকটি গ্রামের রাস্তা। সড়কের অন্যপাশে ওই এলাকার মানুষের ফসলি জমি থাকায় প্রতিদিন পারাপার হতে হয়। পারাপারের সময়ে ঘটে ছোট-বড় দুর্ঘটনা। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ওভারটেক ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর এবং অসেচতনতার কারণে।

সর্বশেষ ২১ফেব্রুয়ারি দুই ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত ৪জনসহ ৬জন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সুরমার রশিদপুরস্থ আলীনগর-সাবসেন রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন-রুমেল আহমদ,জুমেল আহমদ,সুমন মিয়া ও জাহাঙ্গীর। অন্যান্য আহতরা হলেন চালক-বাবুল হোসেন ও দ্বিন ইসলাম (১৯)। তাদের বাড়ি ঢাকার কদমতলী থানা এলাকায়।

এর আগে গত ১৪ফেব্রুয়ারি (সোমবার) ঢাকা-সিলেট মহাসড়ককের রশিদপুরস্থ তাজমহরম এলাকায় কার্ভাড ভ্যান-ট্রাক ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

একইভাবে গত বছরের (৯ ডিসেম্বর) দক্ষিণ সুরমার আলীনগর এলাকায় রাত সাড়ে ৯টার দিকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে পা থেঁতলে যায় এক মোটরসাইকেল আরোহীর। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত ঘোষণা করেন।এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নুরুল বখত (৩৫) দক্ষিণ সুরমার সিলাম টিলাপাড়ার মৃত আকমল বখতের ছেলে। আহত একই বাড়ির বিরাই বখতের ছেলে সাহেল(২০)।তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

ওই বছরের (২০সেপ্টেম্বর) তাজমহরম গ্রামের রাস্তার সামনে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত হয়েছেন।

এই সড়ক দিয়ে যাতায়াতকরী কয়েকজন বলেন,সিলেট দোকান ও অফিস থাকায় প্রতিদিন যাতায়াত করতে হয়। রশিদপুর পয়েন্ট থেকে লালাবাজারের মধ্যবর্তী স্থানে আতঙ্কে থাকি। প্রায় সময়ে এ জায়গায় দুর্ঘটনা করে। গাড়ি চালকরা দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে অনেক দুর্ঘটনা ঘটেছে এখনে। তাদের সাথে কথা বললেও বাকবিতণ্ডা শুরু হয়।

স্থানীয়রা জানান, সড়কের পাশে গ্রাম হওয়ায় আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। কয়েক বছর আগেও সড়ক পার হতে গিয়ে এই এলাকার কয়েকজন আহত ও নিহত হয়েছেন। অতিসম্প্রতি কয়েকটি ঘটনা ভাবিয়ে তুলছে তাদের। তারা আরও জানান, সড়কের অন্যপাশে ফসলি জমি থাকায় সড়ক পারাপার হতে হয়। দ্রুতগতি ও ওভারটেকিং কমানোসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী মো.মোস্তাফিজুর রহমান বলেন, রশিদপুর পয়েন্ট থেকে ২-৩শ মিটারে দূরে সম্প্রতি সময়ে দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা ইতোমধ্যে গতি ও ওভারটেকিং প্রতিরোধে সাইনবোর্ড লাগানো টাঙিয়েছি। সড়কের বাঁকগুলোতে রোড স্টাড লাইট বসানো হয়েছে। মোটামুটি আমাদের দিক থেকে যেগুলো ব্যবস্থা নেয়ার সেগুলো নেয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স